1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

৫৩ বছরের সব রেকর্ড ভেঙে একদিনে দেশে সর্বোচ্চ বিদ‍্যুৎ উৎপাদন

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


৫৩ বছরের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে একদিনে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই উৎপাদন হয়েছে।

রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টায় রেকর্ড ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিলো, যা ছিলো দেশের ইতিহাসের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। তবে, একদিনের ব্যবধানে ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হওয়ায় আগের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ডটিও ভেঙে গেলো।

পিডিবি সূত্র বলছে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড। তবে, রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হলেও দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে লোডশেডিংয়ের পরিমাণ। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

সম্প্রতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, আগেই ধারণা করা হয়েছিলো চলতি বছর গ্রীষ্ম, সেচ মৌসুম ও রোজা একসঙ্গে হওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

এছাড়া বাংলাদেশের ইতিহাসে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সরকার পূর্বপ্রস্তুতির স্বাক্ষর রেখেছে বলেও জানান তিনি।

এছাড়া গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে চলমান নজিরবিহীন দাবদাহে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে বলে জানান নসরুল হামিদ।

তিনি বলেন, চাহিদা বাড়ায় দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের বেশি কষ্ট হচ্ছে।

অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগের জন্য সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি উত্তরণে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে। শিগগিরই আবারো স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর