1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান

ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈয়দপুর ক্রিকেট একাডেমিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে অনুশীলনে নেট প্রদান

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত
১৭০৩১

সৈয়দপুর প্রতিনিধি:


ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন অনুশীলন বন্ধ থাকার পর স্বস্তি ফিরেছে সৈয়দপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। একাডেমির প্র্যাকটিস নেট ও খুঁটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ ছিল। বিষয়টি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলাকে জানালে তিনি সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে নতুন নেট প্রদান করেন ওই ক্রিকেট একাডেমিকে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রতিনিধিদের হাতে একটি নতুন অনুশীলন নেট আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেট কিপার ও ক্রীড়া সংগঠক  মোক্তার সিদ্দিকী, ক্রীড়ানুরাগী এহতেশামুল হক সানি সহ একাডেমির কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
নতুন নেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন একাডেমির কোচ ও ক্রিকেটার নওশাদ ও হ্যাপি। তারা বলেন, ঝড়ের পর মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ফলে দীর্ঘদিন অনুশীলন বন্ধ থাকায় খেলোয়াড়দের নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। তবে আজ থেকে অনুশীলনের জন্য নতুন নেট পাওয়ায় খেলোয়াড়রা আবার নিয়মিত মাঠে ফিরবে। তারা বলেন, নেট প্রদান করে উপজেলা পরিষদ আমাদের পাশে দাঁড়ানোয় তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার প্রতি। কারণ তিনি ক্রীড়াকে এগিয়ে নিতে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও ফারাহা ফাতেহা তাকমিলা বলেন, খেলাধুলার মানোন্নয়নের মাধ্যমে  তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনমুখী রাখতে আমরা সদা প্রস্তুত। ঝড়ে ক্ষতিগ্রস্ত ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুশীলন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই উপজেলা পরিষদের পক্ষ থেকে এই অনুশীলন নেট প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
উল্লেখ্য, এরআগে নতুন কুঁড়ি স্পোর্টসে ক্রিকেটে জাতীয় পর্যায়ে রংপুর বিভাগীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ায় অনুশীলনের জন্য গত ৯ জুলাই সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সুরাইয়া আক্তারকে দেওয়া হয় ব্যাটিং প্যাড, হেলমেট ও গ্লাবস সহ অন্যান্য উপকরণ।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর