1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার!

ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০১ বার পঠিত

ডেস্ক নিউজ::

শুক্রবার (১৮ আগস্ট) ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে শর্তসাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, বিএনপি গণমিছিলের জন্য ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছিল। আবেদনটি যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ একদফা দাবিতে টানা দুই দিন কর্মসূচি পালন করবে বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। প্রথমদিন শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর দ্বিতীয় দিন শনিবার (১৯ আগস্ট) সারাদেশে পদযাত্রা করবে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ঢাকায় দুটি গণমিছিল হবে। গুলশান ২ থেকে বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে গণমিছিল শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর