ভোক্তা অধিকারের অভিযানে সিরাজদিখানে ২ বেকারীকে জরিমানা
প্রকাশিত :
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
১০৭
বার পঠিত
লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ শাখা অফিসের অভিযানে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাজারের ২ বেকারীকে জরিমানা কর হয়েছে । সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাজারের আশা বেকারী ও হক বেকারী নামের এ ২টি প্রতিষ্ঠান অনুমোদন বিহীন এমোনিয়াম সালফেট ব্যবহার করে বেকারী পন্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও উৎপাদিত খাবারে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করাসহ বিএসটিআই অনুমোদন ব্যতিত বেকারীর পন্য উৎপাদন ও বিপণন কাজের দায়ে ঐ ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক (মুন্সীগঞ্জ শাখা) মো: আব্দুস সালাম। সিরাজদিখান থানা পুলিশের একটি টিম ও সিরাজদিখান উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক শাহালম মিয়া অভিযানে সহযোগিতা করেন।