1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার!

মুন্সীগ‌ঞ্জে সিরাজদিখান অবৈধভাবে জমি ভরাট, সাংবাদিকদের হুমকি

  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে অবৈধভাবে ড্রেজিং করে ভরাট করা হচ্ছে সড়কের পাশের ডোবা ও কৃষি জমি। অভিযোগের প্রেক্ষিতে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তদের একজন এবাদত সাংবাদিকদের টেটাবিদ্ধ করার হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রকাশ্যে জমি ভরাট হলেও কোন রুপ ব্যবস্থা নিচ্ছে না উপজেলা প্রশাসন এমন অভিযোগ স্থানীয়দের। জেলার সিরাজদিখানের বালুরচর ইউনিয়নের বালুরচর বাজার বেতকা সড়কের কালীনগর মোড়ে চলছে এই ভরাট যোগ্য। সেখানে মঙ্গলবার জমির ভরাটের তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় কতিপয় ব্যাক্তি যিনি বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নেয়া পরাজিত এস এম শাহাদতের ভাই পরিচয়দানকারি এবাদত বলে নিজেকে জাহির করেন।

সরেজমিনে তথ্যানুসন্ধানে জানাগেছে, সড়কে পাশের বিস্তীর্ণ জমি ভরাট করা হচ্ছে। কর্তৃপক্ষের কোন রকম অনুমতি না নিয়ে ড্রেজিং করে সড়কের পাশের ডোবা ও জমি ভরাট করছে স্থানীয় হাজী মহসিন মাস্টার ও সাবেক ইউপি সদস্য দুলাল। সেই জমি ভরাটে যাতে কোনরুপ প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই লক্ষে স্থানীয় কতিপয় সন্ত্রাসী এবাদতসহ তাদের কয়েকজন সহযোগী ভরাটকৃত জমির পাশে দাড়িয়ে পাহারা দিচ্ছে। কেউ ছবি তুললে বা কোন তথ্য নিতে চাইলে তাদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়া হচ্ছে। মঙ্গলবার ভরাটকৃত জমিতে তথ্য সংগ্রহ করতে গেলে তথ্য সংগ্রহকারী সংবাদকর্মীদের দিকে তেড়ে আসেন এবাদত ও তার সাঙ্গোপাঙ্গরা। এসময় টেটাবিদ্ধ করে সাংবাদিকদের পঙ্গু করে দেয়ারও হুমকি দেয়।

স্থানীয়রা জানান, এরা জোরপূর্বক জমিটি ভরাট করছে,। কেউ প্রতিবাদ করলে তাদের রক্ষিত সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি দেন ফলে কেউ জমি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেনা। এতে করে ভয়-ভীতিহীনভাবে চলছে জমির ভরাটের উৎসব। অতি দ্রুত জমি ভরাটের বিরুদ্ধে কর্যকর ব্যবস্থা না নিলে একে একে অস্তিত্বে সংকটে পরবে কৃষিজমি ও খাল এবং ডোবা নালা।

এব্যাপারে জমি ভরাটকারী মহসিন মাস্টান জানান, নিজের জমি ভরাট করবো আবার কার থেকে অনুমতি নিব?

নিউজ না করার অনুরোধ করে সাবেক ইউপি সদস্য দুলাল মেম্বার বলেন, আপনারা নিউজ কইরেন না। প্রশাসনের কেউ এসে থাকলে আমি ইউএনও’র সাথে কথা বলে নিব।

জমি ভরাটের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে জানিয়ে সিরাজদিখান উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা উম্মে হাবিবা বলেন, বিষয়টি আমি শুনেছি ইতোমধ্যে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছি।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ বলেন, ভরাটকৃত স্থানে ভুমি অফিসার পাঠিয়েছি। তদন্ত করে এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর