1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার!

সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ বার পঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪.৬৫ (চার দশমিক ছয় পাঁচ) গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন পুলিশ।
সোমবার ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় দিকে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), এর দিক নির্দেশনায় এসআই রেজাউল ইসলাম, এসআই ফকরুল হাসান ফারুক, এএসআই ফরিদ ভুইয়া সহ সংগীয় ফোর্সসহ উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের খলিল মিয়ার বসত ঘরের সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হল, শাকিল দেওয়ান (৩৫), পিতা-মৃত লিটন দেওয়ান ,স্থায়ী: গ্রাম-সিরাজদিখান পশ্চিমপাড়া, ঝর্না আক্তার (৩৮), স্বামী- খলিল মিয়া ,স্থায়ী: গ্রাম-উত্তর আবিরপাড়া, উভয় থানা- সিরাজদিখান, জেলা -মুন্সিগঞ্জ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের খলিল মিয়ার বসত ঘরের সামনে অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ও ৪.৬৫ (চার দশমিক ছয় পাঁচ) গ্রাম হেরোইন সহ দুই জন কে গ্রেফতার করি। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর