নিজস্ব প্রতিবেদক::
প্রতি বছরের ন্যায় এবারো হালদার গ্রুপ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকত স্বরুপ সম্মাননা দিয়েছে। গত ১০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় প্রতিষ্ঠানটির নিজ প্রধান কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সকলকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এবছর সাংবাদিকতায় বিশেষ অবদান যথা, বস্তুনিষ্ঠু সংবাদ প্রচার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মাওয়ায় দৈনিক আলোকিত সকাল ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম এর মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ লিটন মাহমুদ ও দৈনিক বাংলাদেশ সমাচারের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আনিছুর রহমান রলিনকে সম্মাননা স্মারক প্রদান করেন ।
তরুণ ব্যবসায়ী হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার সমাজের প্রতিটা ক্ষেত্রে ই জনপ্রিয়তা অর্জন করছে। যেমন শিক্ষা, বাল্যবিবাহ, মাদক নির্মূল, খেলাধুলা, সামাজিক উন্নয়ন ইত্যাদি ।
সম্মাননা স্মারক প্রধান শেষে হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার বলেন , সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক তাদের সম্মান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। যার ধারাবাহিকতায় এ বছর তার প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।