- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ এর বাস্তবায়নাধীন নিরাপদ পানীয় জল প্রকল্পের টিউবওয়েল স্থাপন কর্মসূচি পরিদর্শন করেছেন লায়ন্স ক্লাব নেতৃবৃন্দ।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২-এর জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বগুড়া, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পার্বতীপুর, পঞ্চগড় ও লালমনিরহাটে বাস্তবায়নাধীন নিরাপদ পানীয় জল প্রকল্পের আওতায় স্থাপিত টিউবওয়েল কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন।
এরই অংশ হিসেবে গত ১৮ জুন সৈয়দপুরে পরিদর্শনে আসেন তারা। ওইদিন প্রকল্পের আওতায় সৈয়দপুর শহরের বানিয়াপাড়া ও মুন্সিপাড়া জোড়াপুকুর ঈদগাহ এলাকায় টিউবওয়েল স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন তারা।এসময় জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা স্থাপন করা টিউবওয়েলের পানি পান করেন।
পরিদর্শনকালে জেলা গভর্নর প্রকল্পের অগ্রগতি, স্থাপিত টিউবওয়েলের কার্যকারিতা উপকারভোগী জনগোষ্ঠীর মতামত পর্যালোচনা করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকল লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানবসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিরাপদ পানীয় জল প্রকল্প পরিদর্শনকালে জেলা গভর্নরের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন সঞ্জয় কান্তি সাহা, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মো. এনায়েত উল্লাহ শফিক, ইনস্পেকশন চেয়ারপার্সন লায়ন মো. রাকিব হোসেন, নর্থবেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন রবিউল ইসলাম মৃদুল এবং রিজিয়ন (ক্লাবস) কো-অর্ডিনেটর লায়ন আজাদ রহমান অনু, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি ও রিজিয়ন চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট লায়ন মো. জাকির হোসেন মেনন, লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতি ও এলসিআইএফ সমন্বয়ক ও রিজিয়ন চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট লায়ন মো. শাফিয়ার রহমান সরকার লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের ১ম সহ সভাপতি ও ডিস্ট্রিক্ট কো চেয়ারম্যান লায়ন মো. আলী ইমাম লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সেক্রেটারি ও ডিস্ট্রিক্ট কো চেয়ারম্যান লায়ন মো. হাসান ইমাম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের মেম্বারশিপ চেয়ারম্যান লায়ন মো. ফারহাত হোসাইন,লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের কোষাধ্যক্ষ লায়ন মোঃ জুয়েল, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সার্ভিস চেয়ারম্যান লায়ন মো. আবুল খায়ের মোল্লা ও লায়ন মো. আনোয়ার আলী প্রমুখ।
উল্লেখ্য, প্রকল্পটি লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২-এর তত্ত্বাবধানে নিরাপদ পানীয় জল প্রকল্পটি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের (এলসিআইএফ) অনুদান সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের টেকসই প্রাপ্যতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য উন্নয়নে কার্যকর অবদান রাখা।