1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীসহ ১৫ বাংলাদেশীর পবিত্র হজ পালনে গিয়ে মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৪৪ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


পবিত্র হজ পালনে গিয়ে এবারে সৌদি আরবে মোট ১৫ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দশজন পুরুষ এবং পাঁচজন নারী। সৌদি আরবের আইন অনুযায়ী এদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের সর্বশেষ ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, সর্বশেষ হজের আগের দিন ৭ জুলাই মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের বাসিন্দা শিরিন আখতার (৬০); ৪ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. আব্দুল মোত্তালিব (৫৮); এর আগের দিন ৩ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. রফিকুল ইসলাম (৫২) ও রংপুরের পীরগাছার মো. খয়বর হোসেন (৫৫); ১ জুলাই মারা যান মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার (৫২) ও রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২)।

এর আগের দিন ৩০ জুন মারা যান দুইজন। তারা হলেন সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৪৭) ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০); ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১); ২১ জুন মারা ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭) ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২)।

১৭ জুন মারা যান দুইজন। তারা হলেন জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪); এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪); আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০)। গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে আগামী ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হবে, ৪ আস্টের মধ্যে দেশে ফিরবেন হজে অংশ নেওয়া সবাই।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর