1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

মুন্সীগঞ্জে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পঠিত
electrict-3594

মুন্সিগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা কমিটির সাধারন সম্পাদক শুভঙ্কর মন্ডল বলেন, টেবিল ফ্যানটিতে কীভাবে বিদ্যুৎ আসে সেই ব্যাপারে আমরা খোজখবর নিচ্ছি।

মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট এলাকায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকেশ সরকার নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একই এলাকার রাম প্রসাদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পৌরসভার যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দির (কবিরাজ বাড়ী) মণ্ডপে রাত ২টার দিকে টেবিল ফ্যানের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই ২৪ বছর বয়সী যুবক।

পরে এলাকাবাসী তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজিব জানান, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা কমিটির সাধারন সম্পাদক শুভঙ্কর মণ্ডল জানান, রাত ২টার দিকে মণ্ডপে রাকেশসহ কয়েকজন যুবক নাচছিল। হঠাৎ একটি টেবিল ফ্যানের সঙ্গে স্পর্শ লাগলে মুহুর্তেই সে নিচে পরে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘তবে এই টেবিল ফ্যানটিতে কীভাবে বিদ্যুৎ আসে সেই ব্যাপারে আমরা খোজখবর নিচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর