1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

পুলিশ কনস্টেবল আমিরুল হত্যা মামলায় প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত
potuakahli1-3642
গ্রেফতার হওয়া অভিযুক্ত আপন হোসেন-ছবি সংগৃহীত

দীপ্ত নিউজ ডেস্ক::


২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর পুলিশ সদস্য আমিরুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আপন হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। যিনি এই হত্যাকাণ্ড সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের। বুধবার (১ নভেম্বর) গভীর রাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা আপন হোসেন ঢাকা জেলা পুলিশের কনস্টেবল আমিরুল হত্যা মামলার প্রধান আসামি। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার শান্তিনগর ব্রাহ্মণকীর্তা এলাকার মো. দ্বীন ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ ও গলাচিপা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, নাশকতা ও হত্যার দায়ে মামলা রয়েছে।

ওসি শোনিত কুমার গায়েন বলেন, ঢাকা ও গলাচিপা থানা পুলিশের একটি টিম যৌথভাবে অভিযান চালিয়ে পুলিশ সদস্য আমিরুল হত্যা মামলার প্রধান আসামি আপন হোসেনকে উপজেলার কলাগাছিয়া থেকে গ্রেপ্তার করেছে। তাকে ঢাকা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর