1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

বাংলাদেশ আর শ্রীলঙ্কার অবস্থা এক নয় : তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৬৯ বার পঠিত

‘বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক নয়’ মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ এখন পর্যন্ত বৈদেশিক ঋণের কোনো কিস্তি পরিশোধে দেরি করেনি, সময়মতো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে।’

চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে আজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

জিএম কাদেরের ‘বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে’ ও রুহুল কবির রিজভীর ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দেশের ইতিহাসে সর্বনিম্ন’ পর্যায়ে— এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘জিএম কাদের সাহেব শিক্ষিত মানুষ বলে জানতাম। তিনি কেন উদভ্রান্ত ও বিএনপির রিজভীর মতো কিংবা অশিক্ষিত মুর্খের মতো কথা বললেন, সেটি আমার বোধগম্য নয়।’

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি বিশ্বখ্যাত গবেষণা ও সংবাদ প্রতিষ্ঠান ব্লুমবার্গ পৃথিবীর বিভিন্ন দেশের যে ঝুঁকিপূর্ণ ইনডেক্স প্রকাশ করছে, সেখানে ২৫টি দেশের তালিকায় অনেক বড় বড় দেশ আছে। কিন্তু, বাংলাদেশের নাম নেই।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘এই সংবাদগুলো কি এই সমস্ত রাজনীতিবিদরা পড়েন না? না পড়েই তারা যে সব বক্তব্য রাখছেন, সেগুলো তো গুজব রটানোর শামিল। আমি আশা করব, শিক্ষিত মানুষগুলো যেন অশিক্ষিতের মতো কথা না বলেন।’

মন্ত্রী বলেন, ‘দেশের জিডিপির ৪৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক ঋণ নিরাপদ। সে জায়গায় আমাদের বৈদেশিক ঋণ জিডিপির মাত্র ১৬ শতাংশ এবং এর বিপরীতে সুদের ব্যয় জিডিপির মাত্র দুই শতাংশ। আর জিডিপির ৫৫ শতাংশ পর্যন্ত সরকারি ঋণ নেওয়া যায়। সেই জায়গায় আমাদের ঋণ মাত্র ৩৬ শতাংশ। সুতরাং, দেশের অর্থনীতির ভিত শক্ত।’

বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক নয় উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বাংলাদেশ আজ পর্যন্ত বৈদেশিক ঋণের কোনো কিস্তি পরিশোধ করার ক্ষেত্রে কখনো দেরি করেনি, সময়মতো ঋণ পরিশোধের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরের দিকে।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর