1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা সাতক্ষীরায় ক্রীড়া কর্মকর্তার অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

সন্ধ্যায় ঘোষণা দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল

  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত
cic-id-3734

দীপ্ত নিউজ ডেস্ক::


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেস সিইসি। ওই ভাষণে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার হবে সিইসির ভাষণ।

আগারগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সকাল ১০টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিস্তারিত জানান ইসি সচিব।

এদিকে, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার শুধু নির্বাচন কমিশনের সামনে পুলিশি নিরাপত্তা থাকলেও আজ সকাল থেকে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থী প্রবেশের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এর আগে ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি নেন প্রধান নির্বাচন কমিশনার। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের ৯০ দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর