1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপি, নৌকা চায় আরও ৯ দল

  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত
election-bnp-nouka-3772

দীপ্ত নিউজ, ন্যাশনাল ডেস্ক::


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯টি দল জোটবদ্ধভাবে নৌকার হাত ধরে চলতে চায়। এ ৯ দল নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। দলগুলোর মধ্যে আছে জাতীয় পার্টির নামও (রওশন এরশাদ)। তবে বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কি করবে না সে বিষয়ে ইসিকে কিছু জানানো হয়নি।

তফসিল ঘোষণার পরদিন ৪৪টি নিবন্ধিত দলকে চিঠি দেয় ইসি। সেখানে জানানো হয়, কোনো দল যদি জোটগতভাবে ভোট করতে চায় তাহলে তারা যেন ইসির কাছে ১৮ নভেম্বরের মধ্যে আবেদন করে। আজ ওই আবেদন জানানোর সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ে মোট ১০টি দল ইসির আহ্বানে সাড়া দিয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), গণতন্ত্রী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (মঞ্জু) ও জাতীয় পার্টি (রওশন এরশাদ) জোটে থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। এ ক্ষেত্রে তারা নিজ দলের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নৌকা প্রতীক ব্যবহার করতে চেয়েছে। এছাড়া, বিএনপির সাবেক নেতাদের নিয়ে গঠিত দল তৃণমূল বিএনপিও জোট করবে বলে জানিয়েছে ইসি। তবে প্রগতিশীল ইসলামী জোটকে নিজেদের প্রতীক সোনালী আঁশ দিতে চায় দলটি।

এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপিসহ অন্যান্য সমমনা দলগুলো জোট করবে কি না, তা নিয়ে ইসিকে কিছু জানায়নি।

তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর