1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুরে ১০টি কলেজ থেকে জিপিএ -৫ পেয়েছে ৫২৭ জন

  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত
hsc-result-3843

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সৈয়দপুরে ১৪টি কলেজের মধ্যে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫২৭ জন জিপিএ – ৫ পেয়েছে।

এদের মধ্যে বিজ্ঞানে ৪৫৫ জন, মানবিকে ৪৮ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২৪ জন। জিপিএ -৫ প্রাপ্তির দিক থেকে এবারে উপজেলায় গত বারের চেয়ে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।

গত ২০২২ সালে এইচএসসিতে সৈয়দপুর উপজেলায় ১১টি কলেজ থেকে জিপিএ -৫ পেয়েছিল ৯৫১ জন। এবার তা নেমে এসেছে ৫২৭ জনে। গত বছর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের তালিকায় থাকলেও এবার কোন প্রতিষ্ঠানই সে সাফল্য ধরে রাখতে পারেনি। পরীক্ষার ফলাফলের চিত্রে এমন তথ্য উঠে এসেছে।

এবারে সৈয়দপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীয় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগের ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- পেয়েছে ২৫৪ জন। এদের মধ্যে বিজ্ঞানে ২২৫ জন, মানবিকে ১৭ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১২ জন।

১৫৭ জন পরীক্ষার্থী জিপিএ -৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় পর্যায়ে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের মোট পরীক্ষার্থী ছিল ২২৬ জন। তৃতীয় অবস্থানে রয়েছে লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পয়েছে ৫৮ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৪৬ জন, মানবিকে ৫ জন এবং ব্যবসা শিক্ষায় ৭ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারে উপজেলায় চতুর্থ অবস্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮জন। এর মধ্যে বিজ্ঞানে ১২ জন মানবিকে ১জন এবং ব্যবসা শিক্ষায় ৫ জন।

আর দুইটি বিভাগে ১৭ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ঐতিহ্যবাহী সৈয়দপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে বিজ্ঞানে ৯ জন এবং মানবিকে ৮ জন জিপিএ -৫ পেয়েছে। এছাড়াও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে দুই বিভাগে ১০ জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞানে ২ জন এবং মানবিকে ৮ জন।

অপরদিকে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৯ জন পেয়েছে জিপিএ-৫। এর মধ্যে বিজ্ঞানে ৪ জন এবং মানবিকে ৫ জন। আর হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে মানবিকে ২ জন এবং লক্ষণপুর স্কুল এন্ড কলেজ ও কামারপুকুর ডিগ্রী কলেজ থেকে মানবিকে ১ জন করে

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর