1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

নির্বাচনে অংশ নিচ্ছেন না রওশন এরশাদ

  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত
roshan-ershad-3865

দীপ্ত নিউজ ডেস্ক::


দলের ও নেতাদের অবমূল্যায়নের কারণ দেখিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেন, ‘এমন অবস্থায় নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’

বুধবার (২৯ নভেম্বর) রাতে গুলশানের বাসভবন রওশনপন্থি নেতাদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

ব্রিফিংয়ে রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতিও গ্রহণ করেছিলাম। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়নের কারণে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।’

এদিকে এর ঘণ্টাখানেক আগে রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হিসেবে আবু মুসা সরকারের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর