1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

বিএনপির কেন্দ্রীয় ১৫ নেতাসহ সাবেক ৩০ এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত
obaidul-kader-3877

দীপ্ত নিউজ ডেস্ক::


বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ জন সংসদ সদস্য (এমপি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ৩০টি নিবন্ধিত রাজনীতির দল নির্বাচন অংশ নিচ্ছে। এটা একটা বড় সাফল্য। বিএনপিরও অনেকে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সৈয়দ এ কে একরামুজ্জামান, মনজুর আলম, শওকত মাহমুদ, তৈমুর আলম খন্দকার, শমসের মবিন চৌধুরী, শাহজাহান ওমর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আহসান হাবীব, এ কে এম ফখরুল ইসলামসহ ১৫ জন কেন্দ্রীয় নেতা এবং শাহ মোহাম্মদ জাফর ও মেজর আখতারুজ্জামানসহ সাবেক ৩০ জন এমপি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

কৌশলগত কারণে ঝালকাঠি-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে নৌকার প্রার্থী করা হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়, এর মধ্যে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকাসহ অনেক দেশে নির্বাচনের সময় বিরোধী দল অনুপস্থিত থাকে। সেসব নির্বাচনকে কেউ কিন্তু অবৈধ মনে করে না। যে নির্বাচনে জনগণ ভোট দিতে আসে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়… সেখানে দুই-একটা দল না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে? এমনটি হলে যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটা মনে করার কোনো কারণ নেই।

তিনি বলেন, আমার মনে হয় বহুদিন পর সারা দেশে উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হচ্ছে। যে নির্বাচনে প্রধান বিরোধী দল নেই, কিন্তু নির্বাচনের যে পরিবেশ, মনোনয়ন জমা থেকে শুরু করে দলীয় মনোনয়ন প্রদান… এসব পরিবেশ ছিল দেখার মতো।

তিনি আরও কাদের, বিএনপি আন্দোলনের নামে দেশে যে সহিংসতা ও সন্ত্রাসী কার্যকলাপ করছে সেই বিষয়ে টিআইবি কিংবা সুজনের ( সুশাসনের জন্য নাগরিক) মুখে কোনো কথা নেই। অথচ তারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ঢালাওভাবে সবাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে বিষয়টা এমন নয়। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা নিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ। আমাদের তাদেরকে দরকার। আবার আমাদেরকেও তাদের দরকার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর