1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

৪১তম বিসিএসের নন-ক্যাডারে ৩১৬৪ জনকে সুপারিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার পঠিত
কর্মকমিশন

দীপ্ত নিউজ ডেস্ক:


৪১তম বিসিএসের নন–ক্যাডার থেকে বিভিন্ন গ্রেডে সর্বমোট ৩ হাজার ১৬৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি স্কুলে সহকারী/শিক্ষিকা পদে মোট এক হাজার ১১৬ জনকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ২৭৬ জনকে সুপারিশ করা হয়েছে।

পিএসসি জানায়, ৪১তম বিসিএসে নন-ক্যাডারে মোট চার হাজার ৫৩ পদের জন্য পিএসসি অপেক্ষমাণদের কাছে আবেদন আহ্বান করেছিল। গত ২৩ নভেম্বর আবেদন শুরু হয় এবং শেষ হয় ২৮ নভেম্বর। এ সময়ের মধ্যে আবেদন করেন আট হাজারের বেশি চাকরিপ্রার্থী।

এর আগে, গত ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে দুই হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে নন-ক্যাডারে নয় হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। তারা নন-ক্যাডারের চাকরির জন্য আবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর