1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত
soyedpur-3952

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী, মির্জা সালাহউদ্দিন বেগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. খায়রুল বাশার মানিক, সদস্য ম, আ শামীম, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মুজিবুল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাংবাদিক এম আর আলম ঝন্টু ও জসিম উদ্দিন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের উদ্বোধন করা হয়। পরে একইস্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সব কর্মসূচিতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর