1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় জাহাবাজ হত্যা: মামলা তুলে নিতে বাদীকে হুমকী, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১০৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, কয়রা(খুলনা)::

কয়রায় যুবলীগ নেতা জাহাবাজ হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকীর প্রতিবাদে নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদি উপজেলার জায়গীরমহল গ্রামের মোঃ ওমর আলী মোল্য পুত্র মোঃ আদম আলী মোল্যা।

গত কাল ২১ জুলাই সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানান, জমি-জমাকে কেন্দ্র করে ২০১৪ সালে আমার ভাই যুবলীগনেতা জাহাবাজ আলী মোল্যাকে প্রতিপক্ষ আলীমুদ্দিন মোল্যা গংরা প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্য করে। ওই সময় আমি বাদী হয়ে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করি। যার নং-৫ তাং ২৫-২-২০১৪ ইং।

আগামী ২৩ আগস্ট মামলার সাক্ষীর দিনধার্য থাকায় আসামী আরশাদ মোল্যা (৪২), ওসমান মোল্যা (৪১) ও আফসার মোল্যা (৪৫) সহ অনেকে বেপরোয়া হয়ে মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীকে বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে। মামলা তুলে না নিলে বাদী ও সাক্ষীদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে এবং মৎস্য ঘের দখল করে নেয়ার হুমকী দিচ্ছে।

তিনি আরও বলেন, তারা ইতিমধ্যে আমার ৯ বিঘা মৎস্য ঘেরের মাছ লুটপাট করে নিয়েছে। তাদের হুমকীর কারনে আমি স্থানীয় মসজিদের ক্যাশিয়ার হয়েও মসজিদে নামাজ আদায় করতে যেতে পারিনা। এছাড়া মামলার ২নং সাক্ষী আমাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জল হোসেনের মৎস্য ঘের আসামীরা জোরপূর্বক দখল করার পায়তারা করছে। তারা আমাদী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ আজম মোল্যা ও ১ নং ওয়ার্ড আ’লীগের সদস্য ফজর গাজীর মৎস্য ঘের দখল করে নিয়েছে। আমি নিরুপায় হয়ে আসীদের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক জিডি করেছি।

কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএসএম দোহা (বিপিএম) বলেন, মৎস্য ঘের দখল করার বিষয় আমার জানা নেই। অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ছাড়া জিডির ব্যাপারে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।কয়রায় যুবলীগ নেতা জাহাবাজ হত্যা মামলা তুলে নিতে

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর