1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

নিউজিল্যান্ডের লজ্জার দিনে বাংলাদেশের যত রেকর্ড

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত
bd-4053

দীপ্ত নিউজ, ক্রীড়া ডেস্ক::

২০০৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। তাসমান পাড়ের এই দেশটাতে স্বাগতিকদের বিপক্ষে টানা ১৮ ওয়ানডেতে জয় শুন্য ছিল টাইগাররা। অবশেষে আজ সেই অধরা জয়ের দেখা পেল টাইগাররা। ন্যাপিয়ারে ৯ উইকেটে কিউইদের হারিয়েছে টাইগাররা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫১ রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত।

এমন ঐতিহাসিক জয়ের দিনে বেশ কিছু রেকর্ডও হয়েছে। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার কোনো ইনিংসে অলআউট হলো নিউজিল্যান্ড। এর আগে ২০১৬ সালে নেলসনে ২৫১ রানে অলআউট হয়েও নিউজিল্যান্ড জিতেছিল ৬৭ রানে। তবে এবার শেষ হাসিটা টাইগারদের মুখে ছিল।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোরের (অলআউট হয়ে যাওয়া ম্যাচে) রেকর্ডও হয়েছে আজকে ম্যাচে। আগের সর্বনিম্ন ছিল ২০১৩ সালে মিরপুরে—১৬২। সব মিলিয়ে ওয়ানডেতে এ নিয়ে নবমবার ১০০-এর নিচে অলআউট হলো তারা, দেশের মাটিতে চতুর্থবার ও ২০০৭ সালের পর প্রথমবার। ২০৯ বল বাকি রেখে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে যেটি তাদের তৃতীয় সর্বোচ্চ বলের ব্যবধানে জয়।

কিউইদের লজ্জায় ডোবানোর দিনে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো ১০০-এর নিচে অলআউট করল বাংলাদেশ। আগের দুটি ঘটনা ছিল ২০০৯ (জিম্বাবুয়ে, চট্টগ্রাম) ও ২০১১ সালে (ওয়েস্ট ইন্ডিজ, চট্টগ্রাম)।

আজকের ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটাই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার নিয়েছেন ৩টি করে, ১টি মোস্তাফিজুর রহমান। এর আগে মাত্র একবার এমনটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। একমাত্র ঘটনাটি ছিল এ বছরেরই মার্চে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে।

দেশের মাটিতে সম্পন্ন হওয়া টানা ১৭টি ওয়ানডে জেতার রেকর্ড নিয়ে নেপিয়ারে নেমেছিল নিউজিল্যান্ড, তাদের সামনে ছিল অস্ট্রেলিয়ার ১৮টি টানা জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি। তবে ১৭ ম্যাচেই থামতে হলো তাদের। এর আগে দেশের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ হেরেছিল ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি, ভারতের কাছে ওয়েলিংটনে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর