1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মুন্সীগঞ্জে ট্রেনিং কার নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে নিহত ১ আহত ৩

  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত
munsigang-4071

নিজস্ব প্রতিনিধি::


মুন্সীগঞ্জ সদরর মহাকালীতে ট্রেনিং কার নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে এক প্রশিক্ষনার্থী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। নিহতের নাম কাওসার আহমেদ (২৫)।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের তালেশ্বর গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার মহাকালী ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল টেনিং কারটি তালেশ্বর বাজার থেকে প্রশিক্ষন নিচ্ছিলেন কাওসার আহমেদ। তার সঙ্গে সামনের সীটে প্রশিক্ষক ও পেছনে চড়েন ২ জন। ট্রেনিং কারটি সদরের কাটাখালী এলাকার দিক আসছিলো। পথে তালেশ্বর গ্রামের ব্রীজের কাছাকাছি এলে নিয়ন্তণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

পরে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে, প্রশিক্ষনার্থী কাওসারকে মৃত ঘোষনা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এ সময় একজনক মৃত ঘোষনা করেন তিনি। অপর ৩ জনকে ঢামেক হাসপাতালে প্রেরন করেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়েছে। নিহতের আত্নীয় স্বজনরা ময়নাতদন্তে রাজি না হওয়ায় এবং তাদের কোন অভিযোগ না থাকায় সুরতহাল করে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর