1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মুন্সিগঞ্জ-৩: আদালতে আচরণবিধি ভঙ্গের ব্যাখ্যা দিলেন স্বতন্ত্র ফয়সাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত
munsigang-4079

মুন্সিগঞ্জ প্রতিনিধি::


আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এ ঘটনায় আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন কাঁচি প্রতীকের প্রার্থী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুনের আদালতে উপস্থিত হন ফয়সাল। সেখানে লিখিত ব্যাখ্যা দেন তিনি।

লিখিত ব্যাখ্যার প্রেক্ষিতে আদেশটি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন আদালতের বিচারক।

ফয়সালের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন। এ ছাড়াও মুন্সিগঞ্জ পৌরসভাকে নির্বাচনী প্রচার কেন্দ্র বানিয়ে সেখান থেকে পোস্টার, হ্যান্ডবিল বিতরণ করেন এবং সেখান থেকেই নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেন।

এ বিষয়ে তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, ছাত্রলীগ কর্মী এস এম কিবরিয়া এবং নৌকা প্রতীকের সমর্থক শাহ আলম।

পরবর্তীতে নির্বাচনী অনুসন্ধান কমিটি তদন্ত করে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এবং পত্রিকায় প্রকাশিত তথ্য বিশ্লেষণে তারা জানতে পারেন, ফয়সাল নির্বাচনী আচরণবিধি অমান্য করেছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব বলেন, নোটিশের ভিত্তিতে আজ আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন। অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেন তিনি। বলেন, ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর