1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মুন্সিগঞ্জে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগনের সাথে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা

  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত
litonmahmud-5021

মুন্সিগঞ্জ প্রতিনিধি


রবিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মত করেন।

মুন্সিগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে একটিও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়। কারো সম্মানহানি যেনো না হয়। তিনি বলেন প্রত্যেকটা নাগরিক সম্মানিত,প্রত্যেকটা প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। এদেশের প্রত্যেকটি মানুষ সম্মানিত৷ কেউ যেনো কারো সম্মানে আঘাত না করে।

এ সময় তিনি বলেন,নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের কোন ভয় নেই। ভোট সুষ্ঠু করার জন্য যতো রকম বাহিনী দরকার সে বাহিনী নামানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙ্গে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নামানো হচ্ছে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো মোঃ আবুজাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আসলাম খান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর