1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযানে চিকিৎসকসহ তিন প্রতিষ্ঠানের জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পঠিত
soyedpur-5047

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অভিযানে দুই চিকিৎসকের প্রতিষ্ঠানসহ অপর একটি হোটেল মালিকের এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. আজহারুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

আভিযানিক দলের সুত্র জানায়, শহরের নিয়ামতপুর আদানি মোড় এলাকায় নিরাময় হারবাল চিকিৎসা কেন্দ্রে অভিযান চালানো হয়। এসময় ওই প্রতিষ্ঠানে বিদেশি এবং মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোম্পানীর ওষুধ সংরক্ষণ করা এবং এলোপ্যাথিক ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক হাকিম মো. শফিকুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জব্দ করা ওইসব ওষুধ ধ্বংস করা হয়। পরে শহরের পুরাতন বাবুপাড়া এলাকার পল্লী চিকিৎসক ডা. রফিকুল ইসলামের ক্লিনিকে অভিযান চালায় দলটি। সেখানে তারা পাইলস্ চিকিৎসাসহ অস্ত্রোপচারের সরঞ্জামের অস্তিত্ব পায়। কিন্তু পাইলস্ চিকিৎসাসহ অস্ত্রোপচারের স্বপক্ষে ওই চিকিৎসক কোন কাগজপত্র দেখাতে না পারায় তাঁকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে তাঁকে সতর্ক করা হয়।

এদিকে শহরের শেরে বাংলা সড়কে ঢাকা নান্না বিরিয়ানী হাউসে অভিযান চালায় দলটি। সেখানে বিরিয়ানী ও অন্যান্য খাদ্য তৈরীতে ক্ষতিকর রং পায় তারা। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই প্রতিষ্ঠান মালিক আরিফের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামসুল আলম,সৈয়দপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আলতাফ হোসেন সরকারসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, যে কোন অনিয়মের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর