1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-১ নির্বাচনের পরও ঝুলছে ব্যানার-পোস্টার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ বার পঠিত
munsigang-5093

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন শেষে হলেও এখনও পুরোপুরি ব্যানার-পোস্টারমুক্ত হয়নি মুন্সীগঞ্জ-১ (শ্রীনগরর-সিরাজদিখান) উপজেলা। উপজেলার রাস্তাঘাট, অলিগলি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এখনও ঝুলছে ব্যানার, পোস্টার ও প্রার্থীর প্রতীক। এতে শ্রীহীন হয়ে পড়েছে মুন্সীগঞ্জ-১ আসন। এসব প্রচারসামগ্রী অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগও ঢিলেঢালা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলার বিভিন্ন ওয়ার্ড এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। কিছু কিছু এলাকার রাস্তার ব্যানার সরানো হলেও রয়ে গেছে অলিগলিতে।

সরেজমিন দেখা গেছে, বিভিন্ন প্রার্থীর ব্যানার-পোস্টার এখনও ঝুলছে। ডাকবাংলো, চকবাজার, উপজেলার আস পাশ,সহ এলাকায় পোস্টারের ছড়াছড়ি। কোথাও পোস্টার ছিঁড়ে ঝুলছে বিদ্যুতের খুঁটির সঙ্গে, কোথাও শুধু রশি ঝুলছে। কোথাও বড় বড় ব্যানার ও প্রার্থীর প্রতীক রাস্তার ওপর ঝুলছে। এছাড়া কোথাও পোস্টার মাটিতে পড়ে আছে।

এই বিষয় ফোনে কথা হয়, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেন এর সাথে, তিনি বলেন, আপনি অফিসে আসেন। ফোনে এবং ওয়াসআপে বক্তব্য দেই না।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর