1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মিরকাদিম পৌর আ’লীগের সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ বার পঠিত
munsigang-5102

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর আ.লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে পৌর আওয়ামীলীগের নেতাকর্মীসহ স্থানীয় নারী পুরুষরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর আওয়ামী লীগের ব্যানারে বটতলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এর আগে গত রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে পৌরসভার টেঙ্গর এলাকার রিকাবী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে পূর্ব শত্রুতার জের ধরে পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি জিল্লুর রহমানকে(৪২) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত জিল্লুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শাহীন কে প্রধান আসামি করে নিহত জিল্লুর স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়। মানববন্ধন কর্মসূচিতে পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীসহ স্থানীয় কয়েক শতাধিক মানুষ অংশ নেন। বিকেল চারটায় কালিন্দীপাড়া এলাকা থেকে একটি মিছিল শুরু হয়।

মিছিলটি রিকাবী বাজার হয়ে বটতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে বিক্ষুদ্ধরা।

এ সময় মানববন্ধন কারীরা জানান,জিল্লুর হত্যায় যে মামলাটি করা হয়েছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।ঘটনার সঙ্গে শহিদুল ইসলাম কোন ভাবেই জড়িত নয়। সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের বিরোধিতা এবং বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিল্পবের নির্বাচন করায় শহিদুল ইসলামকে মামলায় ফাঁসানো হয়েছে। এসময় বিক্ষোভকারীরা মামলাটিকে মিথ্যা ও অবৈধ দাবি করে প্রত্যাহারের জোর দাবি জানান ।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিউলি শবনম, মিরকাদিম পৌরসভার দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাপ শাহ,পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.মাজেদুল ইসলাম বাদল, সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব,সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন মিঠু,মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মো. তারিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর