1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

ভোক্তা অধিকার দপ্তরের অভিযান খাবারে কাপড়ের রং ব্যবহারের দায়ে শাহ্ হোটেলের জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার পঠিত
vokta-odhikar-5179

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ


সৈয়দপুরে কাপড়ের রং মিশিয়ে খাবার তৈরির দায়ে শাহ হোটেল নিরিবিলি নামের একটি হোটেল মালিকের ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানিক দল।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের ওই হোটেলে ওই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় শহরের শহীদ জহুরুল হক সড়কের ইমরান নামে এক চাল ব্যবসায়ীর চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামসুল আলম। সুত্র জানায়, ওইদিন শহীদ ডা. জিকরুল হক সড়কের শাহ হোটেল নিরিবিলিতে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেলের রান্নাঘরে দেখা যায় কাপড়ে মেশানো টেক্সটাইল রং। মূলত ওই রং খাবারে মেশানোর হতো। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ বিষয়ে হোটেল মালিক কোন সদুত্তর দিতে না পারায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই হোটেল মালিকের ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় ভবিষ্যতে এমন ক্ষতিকর রং ব্যবহার না করার জন্য সতর্কও করা হয়।

অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নিরাপদ স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন সরকার ও সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা। জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামসুল আলম বলেন এ ধরণের অভিযান আরও জোরদার করে নিয়মিত পরিচালনা করা হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর