লিটন মাহমুদ, মু্ন্সীগঞ্জঃ
৬ই ফেব্রুয়ারি মঙ্গলবার আল-হাবিব কারীমিয়া মাদ্রাসা(এতিমখানা ও লিল্লাহ্-বোর্ডিং) হাফেজ ছাত্রদের দপ্তরবন্দী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
যশলং আল-হাবিব কারীমিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন, গাউছুল আজম জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি মোঃ আব্দুল কাইয়ুম।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য প্রদান করেন, দীঘিড়পাড় বাজার জামে মসজিদে খতিব মিতরা আশ্রাফুল উলুম মাদ্রাসার সহ-শিক্ষা সচিব মুফতি ইমদাদুল হক আরেফী,মাদ্রাসার দারুত তাকওয়া ঢাকা উত্তরার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি সাইদুর ইসলাম বিক্রমপুরী ।
যশলং আল-হাবিব কারীমিয়া মাদ্রাসা(এতিমখানা ও লিল্লাহ্-বোর্ডিং) হাফেজ ছাত্রদের দপ্তরবন্দী উপলক্ষে ১২তম ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন (বাবু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ আলমাছ মোড়ল , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক (ঢাকা বঙ্গ বাজার)ঢাকা,হাজী মোঃ খোরশেদ ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ সিরাজুল ইসলাম।
যশলং আল-হাবিব কারীমিয়া মাদ্রাসা(এতিমখানা ও লিল্লাহ্-বোর্ডিং) হাফেজ ছাত্রদের দপ্তরবন্দী উপলক্ষে ১২তম ওয়াজ মাহফিলের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাওলাদার ।
ওয়াজ মাহফিল শেষে বিশ্ব উম্মার ঐক্য শান্তির জন্য মোনাজাত পরিচালনা করেন ।