1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

মুন্সীগঞ্জে বিপুল পরিমান আতশবাজিসহ ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭৩ বার পঠিত
munsigang-1-9456

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৩ হাজার ২৮৯ পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ১০।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে আলমগীরকে আদালতে হাজির করলে টঙ্গীবাড়ী আমলী আদালত ৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার আসামিকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

মো. আলমগীর হোসেন টংগিবাড়ী উপজেলার বায়হাল গ্রামের আব্দুল আজিজের ছেলে। এর আগে গেল বুধবার রাত ১০ টার দিকে আনুমানিক ৯ লাখ টাকা মুল্যের আতশবাজি সহ আলমগীরকে আটক করা হয়।

munsigang-1-9457

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত খেলাধুলা ষ্টোর নামে একটি দোকানে আতশবাজিসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য বিক্রি করে আসছিলো। পাশাপাশি সে বেশ কিছুদিন যাবৎ মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে টংগীবাড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ আদালতের কোর্ট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর