1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মাহে রমজানে টঙ্গীবাড়ীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

  • প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৯৩ বার পঠিত
munsigang-9474

মু্ন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন।

শুক্রবার ১৫ ই মার্চ বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত টঙ্গীবাড়ী ফলের দোকান, গোস্তের দোকান, মুদি দোকান, কাঁচামাল সহ বিভিন্ন দোকানে ঘুরে দাম জিজ্ঞেস করেন, ওজনের সঠিক আছে কিনা, দোকানদারদের ডিজিটাল পালা সঠিক আছে কিনা তা চেকিং করা হয়, মূল্য তালিকা আছে কিনা তা যাচাই করা হয়।সে সময় কেতারা অভিযোগ করেন এই বাজারে এক, এক, দোকানে একই জিনিস নানা ধরনের দাম রাখা হয় কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতেছি না, আজ প্রশাসন যেভাবে বাজার মনিটরিং করতেছে এভাবে যদি অন্তত একদিন পরপর এই বাজার মনিটরিং করা হয় তাহলে কিছু সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ।

অভিযান পরিচালনা করেন,টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসেন, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা শোয়েব আলী, কৃষি অফিসার মোঃ জয়নাল আলম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসেন বলেন আমরা অভিযোগ পেয়েছি পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে তারা অতি মুনাফার জন্য গোডাউনে মাল রেখে দাম বাড়িয়ে দেয়। আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বক্কার মাঝি, মোহাম্মদ মাসুম হাসান (আফিফ) মোঃ অনিক শেখ,টঙ্গীবাড়ী উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা টিটু চৌধুরী, সভাপতি মোঃজসিম শেখ, সাধারণ সম্পাদক ফাহাদ মোল্লা, মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি কাদের খান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর