1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

শ্বশুর বাড়ীতে ঈদের দাওয়াত নিয়ে বিরোধে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পঠিত
sueside-9670

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শ্বশুর বাড়ীতে ঈদের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বিরোধে হৃদয় শেখ (২৩) নামে এক যুবক আত্নহত্যা করেছে। ১২ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় উপজেলার পুরা গ্রাম থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত হৃদয় শেখ ওই গ্রামের বাদশা শেখের ছেলে।

স্থানীয়রা জানান, হৃদয়ের শ্বশুরবাড়ি থেকে ঈদের দাওয়াত না দেওয়ায় হৃদয় শেখের মা হাসিনা বেগম ও তার বউ স্বপ্না বেগমের ঝগড়া হয়।

এতে হৃদয় শেখ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিমান করে বাড়ি থেকে বেড় হয়ে যায়। পরে পরদিন সকালে বাড়ির পাশে আজাহার খানের অনাবাদী জমিতে হৃদয় শেখের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে স্থানীয় পল্লী চিকিৎসক আবুল কালাম তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদরের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোটে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর