1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

টাঙ্গাইলের ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৮৩ বার পঠিত
vuapur-9701

দীপ্ত নিউজ ডেস্ক::


টাঙ্গাইলের ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কে‌টে পা‌লিয়ে‌ছেন স্ত্রী। বুধবার (১৭ এপ্রিল) সকা‌লে উপ‌জেলার রাউৎবা‌ড়ি গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

প‌রে তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়ার পর উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়। ঘটনার পর থেকে তার স্ত্রী জা‌কিয়া পলাতক আছেন। আহত স্বামী ফিরোজ (২৫) ওই গ্রা‌মের শাহজাহানের ছে‌লে।

ফি‌রো‌জের মামা আরজু বলেন, ‌বি‌য়ের পর থে‌কেই স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ চল‌ছিল। সকা‌লের দিকে আমার ঘুমন্ত ভাগিনার পুরুষাঙ্গ কে‌টে তার স্ত্রী পালিয়ে যায়। লোকজন চিৎকার শুনে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসে।

উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সের উপসহকা‌রী মে‌ডি‌কেল অ‌ফিসার কাজল তালুকদার ব‌লেন, পুরুষাঙ্গের পু‌রো অংশ কে‌টে ফেলা হ‌য়ে‌ছে। প্রচুর রক্তক্ষরণ হ‌য়ে‌ছে। উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ বলেন, ঘটনা‌টি শু‌নে‌ছি। ‌এই বিষ‌য়ে এখনো কোনো অ‌ভি‌যোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর