1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা!

মহানবীকে নিয়ে অবমাননা করায় বিজেপি বিধায়ক গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩৫ বার পঠিত

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করায় তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি. রাজা সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদের সাউথ জোনের পুলিশ উপ-কমিশনার পি সাই চৈতন্য বলেন, ধর্মীয় বিশ্বাসকে অবমাননা সংক্রান্ত আইনের ধারায় তার বিরুদ্ধে মামলা হয়।

সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলা হয়, মহানবী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের ভিডিও প্রকাশের পরে বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দের কার্যালয় এবং হায়দরাবাদের অন্যান্য অংশে তীব্র বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা বলেন, সিং সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন এবং তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পরে তাকে হেফাজতে নিয়ে কয়েকটি থানায় পাঠানো হয়।

এর আগে, ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে গত ৯ জুন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়।

দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের বহিষ্কৃত প্রধান নবীন কুমার জিন্দাল, সাংবাদিক সাবা নকভি, হিন্দু মহাসভার আধিকারিক পূজা শাকুন পান্ডে, রাজস্থানের মওলানা মুফতি নাদিম এবং পিস পার্টির প্রধান মুখপাত্র শাদাব চৌহানসহ আটজনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে দিল্লি পুলিশের বিশেষ সেল।

গত ৯ জুন মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে বিজেপি নেতা হর্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করে দেশটির উত্তর প্রদেশের কানপুর পুলিশ।

তিনি টুইটারে মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টগুলো ভারতে প্রধান দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে বলে উল্লেখ করে দিল্লি পুলিশের বিশেষ সেল।

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের অবমাননাকর মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো থেকে। নিজ দেশেও হয়েছে আন্দোলন, প্রতিবাদ।

সেই আগুন নেভাতে জুন মাসের শেষের দিকে যখন হিমশিম খেতে হয়েছে মোদি সরকার ও তার দল, এমন সময় তুর্কিয়ে এবং মালয়েশিয়ার কিছুটা নীরবতা তাদের দেয় সান্ত্বনা।

তবে এর বাইরেও ভারতের শ্রমবাজারের বড় একটা অংশ থাকে যেসব দেশে, সৌদি আরব, ওমান, বাহরাইন, জর্ডান, লিবিয়া সেসব দেশে হয় প্রতিবাদ।

বাদ যায়নি আফগানিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ইসলামিক সহযোগিতা সংস্থা কাতার, কুয়েত এবং ইরানও। সেসব দেশেরও ক্ষোভ সামলাতে হয়েছে ভারতকে।

এসব দেশে ভারতের বিরুদ্ধে বিক্ষোভও হয়। মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদমাধ্যম এবং পশ্চিমা সংবাদমাধ্যম বিবিসি জানায়, সেসব দেশে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণাও দেন মুসলমানরা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর