1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

তিস্তার পানি বন্টন ইস্যুতে ফের সরব মমতা

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৫৬ বার পঠিত
momota-9626

দীপ্ত নিউজ ডেস্ক::


কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কে উষ্ণতা চলছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় তিস্তা নদীর পানি বণ্টন ইস্যু। গত শুক্রবার বিধানসভায় এ নিয়ে ফের সরব হয়েছেন মমতা।

দিল্লি থেকে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন ওপার বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশকে পানি দেওয়া নিয়ে আপত্তি নেই। কিন্তু এই পানি যখন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যায়, তখন বাংলার সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

মমতা ব্যানার্জি বলেন, আমাদের কাউকে জিজ্ঞাসা না করেই তিস্তার পানি দিয়ে দেওয়া হলো। এর ফলে গরমকালে খাবার পানি পর্যন্ত পাবে না উত্তরবঙ্গের মানুষ।

এদিকে বিধানসভায় ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন তৈরির বিষয়েও দাবি জানিয়েছেন মমতা। বর্ষায় উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স এলাকাকে বন্যা পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে বিশেষ এই প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি।

লিখিত ও মৌখিক দাবিতে মমতা ব্যানার্জি বলেন, ভুটান থেকে অতিবৃষ্টিতে যে পানি নেমে আসে তাতে উত্তরবঙ্গের অনেকটা অংশ প্লাবিত হয়। তাই ইন্দো-ভুটান রিভার কমিশন করা দরকার।

অপরদিকে এই প্রস্তাব নিয়ে বিধানসভার আলোচনায় রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, যদি ইন্দো-বাংলাদেশ যৌথ নদী কমিশন, ইন্দো-নেপাল যৌথ নদী কমিশন থাকতে পারে, তা হলে ভুটানের সঙ্গে কেন যৌথ নদী কমিশন থাকবে না। ভুটানের অনেক নদী উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। প্রতি বছর প্রবল বৃষ্টির কারণে ওই নদীগুলোর পানিতে বন্যা হয়। তাই ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন অবিলম্বে তৈরি করা হোক।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর