1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন ৬ সমন্বয়ক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পঠিত
db-office-9637

দীপ্ত নিউজ ডেস্ক::


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে।

সমন্বয়ক মো. নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া অন্য সমন্বয়করা হলেন- মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। সে সময় তিনিসহ মোট পাঁচজন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়।

নাহিদের বাবা বদরুল ইসলাম বলেন, আমরা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। নাহিদসহ ছয় সমন্বয়ককেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, এটা সঠিক যে তারা (ছয় সমন্বয়ক) নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল। সে ব্যাপারে জিডিও করা আছে। ফলে আজ যখন তারা বলছে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তখন আমরা তাদেরকে কোন বাধা দেইনি। তারা চলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর