1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

জয় অপেক্ষায় আছেন ড. ইউনূস কীভাবে দেশ পরিচালনা করেন তা দেখতে

  • প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার পঠিত
yunus-joy-9752

দীপ্ত নিউজ ডেস্ক::


ড. মুহম্মদ ইউনূস কীভাবে দেশ পরিচালনা করেন তা দেখতে চান। জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলের সাংবাদিক আরাফাতুল ইসলামকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

পদত্যাগ ও দেশত্যাগের পর শেখ হাসিনা ভারতেই আছেন জানিয়ে জয় বলেন, শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন৷ আমার বোনতো দিল্লিতে থাকেন৷ তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ।


জয় আরও বলেন, তিনি খুবই দুঃখিত। যে দেশের জন্য ওনার বাবাসহ পুরো পরিবার জান দিয়েছেন, যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।


রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের কেউই বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না।

জয় আরও বলেন, তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হলো। তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি। আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই। আমরা এখানে থাকতে অভ্যস্ত।

বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ঐ গণভবনের দিকে মার্চ করা শুরু করলো। তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই। তোমার এখনই বেরিয়ে যেতে হবে।

এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের কাছে আশ্রয় চাননি। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র তার আশ্রয় চাওয়ার অনুরোধে সাড়া দেয়নি এ ধরনের খবর সত্য নয়। তিনি জানান, তার মা রাজনীতি থেকে অবসরে যাবেন এবং জীবনের বাকিটা সময় পরিবারের সঙ্গেই কাটাবেন।

গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণঅভ্যুত্থানের মুখে হেলিকপ্টারে করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর বলেছেন, খুবই অল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি চান তিনি। এখন তিনি ভারতে আছেন বলে জানিয়েছে এনডিটিভি। তবে শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্য যেতে পারেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে কথা বলে এনডিটিভি। তবে তিনি জানান, যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর