1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য

  • প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পঠিত
uae-9778

দীপ্ত নিউজ ডেস্ক::


ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, ‘আমরা নতুন করে যেকোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধ করতে সবার প্রতি আহ্বান জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, জবাবদিহি ও একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারে সদস্য ১৭ জন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর