1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৫০ বার পঠিত
sorastro-9820

দীপ্ত নিউজ ডেস্ক::


অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছে, বাকিরা খুব শিগগিরই যোগদান করবে।

সোমবার (১২ আগস্ট) রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পুলিশদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলাম আপনাদের ফাইলগুলো দেন, আমি দেখি ইনশাল্লাহ কোনো অন্যায় হবে না। কারণ, একজন লোকের চাকরি খাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট হওয়া। এখানে একটি মানবতার বিষয় আছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি এখানে এসেছিলাম প্রধান উপদেষ্টাকে কয়েকটা বিষয় বলতে। অনেক পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছেন, বাকিরা খুব শিগগিরই থানায় যোগদান করবেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশের সঙ্গে বৈঠকে তারা আমাকে জড়িয়ে ধরেছে, তারা বলেছে তারা পুলিশের এই ইউনিফর্ম পড়বে না। আমি তাদেরকে বলেছি এটা তো পুলিশের ইউনিফর্ম, রাতারাতি তো চেঞ্জ করে ফেলা সম্ভব না। চেঞ্জ করতে হলে এখানে সময় লাগবে।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে ধীরে ধীরে এখন পর্যন্ত ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে।

সোমবার পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

আরও জানানো হয়, নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস্, আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর