1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পঠিত
pororastro-9869

দীপ্ত নিউজ ডেস্ক::


চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা। বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর