1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

ফারজানা রূপা ও শাকিল আহমেদকে বিমানবন্দরে আটকে দিল পুলিশ

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পঠিত
rupa-sakil-9968

দীপ্ত নিউজ ডেস্ক::

একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হওয়া প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে ফ্রান্সে যাওয়ার সময় আটকে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২১ আগস্ট) সকালে তাদের দেশ ছাড়তে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাদেরকে বিমানবন্দরে দায়িত্বরত ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সকাল ৮টা ২০ মিনিটে শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়েকে আটকে দেওয়া হয়। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে-৭১৩) যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।

বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে এবিষয়ে নিশ্চিত করতে পারেননি বিমানবন্দর কর্তৃপক্ষ।

দীপ্ত নিউজ/এসকে-ডি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর