1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা সাতক্ষীরায় ক্রীড়া কর্মকর্তার অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

দীর্ঘ দু’ বছর দু’ মাস পর কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে বন্ধন এক্সপ্রেস

  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১২২ বার পঠিত

খুলনা প্রতিনিধি:


দীর্ঘ ২ বছর ২ মাস পর অবশেষে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু  হয়েছে। রোববার (২৯ মে) সকাল ৭ টা ৪৫ মিনিটে ভারতে কাচপুর থেকে যাত্রা শুরু করে সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে কলকাতা-খুলনা রুটের ‘বন্ধন এক্সপ্রেসটি’ ১৯ জন যাত্রী নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।  বেনাপোল রেল স্টেশন ম্যানেজার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, করোনা মহামারিতে গত ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়।

তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ ছিল। এর আগে, ২০১৭ সালে ‘বন্ধন এক্সপ্রেস’ চালু হয়।

খুলনা থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও রোববার  দুই দিন এই ট্রেনটি ছেড়ে যাবে এবং ভারত থেকেও আসবে এই দুই দিন।

বেনাপোল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেনটি যাত্রা শুরু করে। শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া ১ হাজার টাকা। সঙ্গে যোগ হয় ৫০০ টাকার ভ্রমণ কর।

বেনাপোল স্থলবন্দরে যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর যাত্রীরা সরাসরি খুলনা ও কলকাতার মধ্যে যাতায়াত করতে পারেন।

সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকালে ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে আবার বিকালে খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে যাতায়াত করবে।ট্রেনটির ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। কলকাতা–খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

বন্ধন এক্সপ্রেস’ সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে যাত্রী নিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছাবে। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছাবে ১২টা ৩০ মিনিটে। খুলনা থেকে আবার যাত্রী নিয়ে দুপুর দেড় টায় রওনা দিয়ে বেনাপোল পৌঁছাবে বিকাল ৩টা ১৫ মিনিটে। পরে বেনাপোলে রেলওয়ে ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪টা ১৫ মিনিটে রওনা দিয়ে কলকাতা পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান বানিজ্যিক ব্যবস্থাপক রাজশাহী জোনের সুজিত কুমার বিশ্বাস বলেন, দীর্ঘ দুই বছর করোনার প্রভাবে বন্ধন এক্সপ্রেস বন্ধ থাকার পর আজ রোববার থেকে পুনরায় চালু হয়েছে। আগত যাত্রীদের তারা ফুল দিয়ে বরন করে নিয়েছেন। বন্ধন এক্সপ্রেস চালু হওয়ায় যাত্রীদের আনন্দানুভব লক্ষ্য করা গেছে। আজ যাত্রী কম থাকলে ও দু’একদিনের মধ্যে যাত্রী বেড়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বেনাপোল স্টেশন ম্যানেজার মো. সাইদুজ্জামান জানান, দীর্ঘ দুই বছর পর পুনরায় বন্ধন এক্সপ্রেস আজ রোববার থেকে চালু হলো। ভাড়া ভ্রমণ করসহ দেড় হাজার ও দুই হাজার টাকা বলেও নিশ্চিত করেছেন তিনি।

দীপ্ত নিউজ/এসএসএস

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর