1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক লাঞ্ছিত, বিএমএসএস’র প্রতিবাদ

  • প্রকাশিত : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ বার পঠিত

ঠাকুরগাঁও সদরের নারগুনের কহরপাড়া জহুরা মার্কেটে তথ্য সংগ্রহে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় সাংবাদিক জুনাইদ কবির।৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নারগুনের ৩ ন ওয়ার্ডে একটি আখ ক্ষেত কর্তনের সংবাদ সংগ্রহে স্থানীয় ইউপি সদস্য আরিফের প্রতিক্রিয়া নেন। এরপর সেখান থেকে ইউপি চেয়ারম্যানের সাক্ষাৎকার গ্রহনের জন্য রওনা হলে সদস্য আরিফের নেতৃত্বে তার লোকজন তাকে পথরোধ করে বেধড়ক লাঠিপেটা করে। এরপর তারা তাকে জহুরা মার্কেটের একটি দোকানে আটকে রাখে।

খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক জুনাইদ কবিরকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত সাংবাদিক জুনাইদ কবির ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিন বলেন, সাংবাদিক জুনাইদ কবিরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিটের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার সাংবাদিকরা।

সাংবাদিকের উপর হামলার হীন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদারসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুরুপ বিবৃতি দিয়েছেন, অনলাইন দৈনিক দীপ্তনিউজ২৪.কম ও ইন্ডিপেন্ডেন্টবিডি.নিউজের সম্পাদক ও বিএমএসএস’র খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি শেখ দীন মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর