1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত
saidpur-10454

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্থানীয় রেলওয়ে মর্তুজা মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী (পিই) মো. জাহিদ হাসান।

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক মোহাম্মদ মারুফ।

সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম ও আবিদ রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে বক্তব্য বলেন রেলওয়ে কারখানার সহকারী উৎপাদন প্রকৌশলী ও জেনারেল পার্সোনেল অফিসার (জেপিও) মো. আব্দুল রহিম ও সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫১টি ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী জাহিদ হাসান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর