1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

মহানবী (সা:) কে অবমাননার প্রতিবাদ, সৈয়দপুরে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মুসল্লীর বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত
saidpur-10470

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


ভারতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করা পন্ডিত রামগিরি মহারাজ এবং ওই কটুক্তিকে সমর্থনকারী ভারতের ক্ষমতাসিন দল বিজেপি নেতা নিতিশ রানের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সৈয়দপুরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ডাকে ওই কর্মসূচি পালন করা হয়। মূলধারার বৃষ্টি উপেক্ষা করে শহরের জিআরপি মোড়ে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম উলেমা, পীর মাশায়েকসহ হাজার হাজার নবী প্রেমী মানুষজন জমায়েত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
জিআরপি মোড়ে সমাবেশে মিলিত হন। সেখানে ভারি বৃষ্টিপাতের মধ্যে এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, মাওলানা সাজ্জাদ, মাওলানা ইমরান হাবিব,আশরাফী, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মাওলানা সাজ্জাদ, মমতাজ রাসুল সোলাইমানী, আশিফ আশরাফী, খালিদ আজম আশরাফী প্রমুখ।

বক্তারা ভারতের হিন্দু পন্ডিত রামগিরি মহারাজ মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননাকর কটুক্তি এবং তার কটুক্তিকে সমর্থন জানানো বিজেপি নেতা নিতিশ রানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসকেও রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদের আহবান জানান।

তারা বলেন, প্রিয় নবীজি আমাদের প্রাণের চেয়ে প্রিয়। তাই একজন মুসলমান সবকিছু সহ্য করতে পারে কিন্তু প্রিয় নবীর অপমান সহ্য করতে পারবে না। অবিলম্বে ওই দুই কটুক্তিকারীকে গ্রেফতারসহ শাস্তির আওতায় আনতে হবে। নতুবা বিশ্বের সব মুসলমান রাস্তায় নেমে ভারত অভিমুখ হতে বাধ্য হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাতের আজহার সুলতান রিজভী, নাদিম আশরাফী, আনোয়ার রেজা আশরাফী, আরমান কাদেরী আত্তারী, সৈয়্যদ আব্দুল্লাহ পাপ্পু বাখশি, হায়দার এমাদী, মো. শাহিদ কাদেরী, নেজাম আশরাফী, খলিফা মইজুল মোখতারী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর