1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রম শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত
saidpur-10511

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুর উপজেলায় পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নে একযোগে এ টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

সকালে কামারপুকুর ইউনিয়নের পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায় জানান, পিপিআর ছাগলের একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার বেশি। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এ রোগ থেকে ছাগল ও ভেড়াকে মুক্ত রাখা সম্ভব।

তিনি জানান, প্রাণিস্বাস্থ্যের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওআইই) ২০৩০ সালের মধ্যে সকল দেশকে পিপিআর মুক্তকরণের কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে একযোগে ছাগল ও ভেড়াকে পিপিআর টিকাদান শুরু করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ১ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রায় ৬৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে গণটিকা প্রদান করা হবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার পাঁচটি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সকাল ৭টা থেকে পিপিআর রোগের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রম চলবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর