1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সাবেক এমপি সিদ্দিকুল আলমের মায়ের ইন্তেকাল

  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৪৭ বার পঠিত
intekal-10611

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারী- ৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও ইকু গ্রুপের ব্যবস্থাপনা চেয়ারম্যান পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিকের মাতা তহমিনা আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . … রাজিউন)।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটায় ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

গতকাল শুক্রবার (১১ অক্টোবর) বাদ নামাজে জুম্মা শহরের জামে মসজিদে মরহুমার প্রথম, পরে বিকেল চারটায় বোতলাগাড়ী ইউনিয়নের জুম্মাপাড়া তালেব উদ্দিন সরকার জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার রানা, সাবেক ভাইস মো. চেয়ারম্যান আজমল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক বাবুুল হোসেন সরকার, বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, ব্যবসায়ী আজহারুল সরকার রানা, মাজেদুল ইসলাম, আলহাজ্ব মো. মাহবুব আলম, ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর তহিদুর রহমান তৌহিদ, তোফায়েল মোহাম্মদ আজম, শেখ আহমেদ উল্ল্যাহ, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক কাজী জাহিদ, এম আল আলম ঝন্টু, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ ।

উল্লেখ্য, মরহুমা তাহমিনা বেগম ছিলেন সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া হাজী কলোনীর বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব কুতুবুল আলমের সহধর্মিনী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর