1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে-সৈয়দপুরে পূজামন্ডপ পরিদর্শনে উপদেষ্টা নাহিদ

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার পঠিত
Saidpur-Nilphamari-10642
শনিবার রাতে সৈয়দপুরে রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ এর দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


তথ্য, সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র – জনতার আন্দোলনে পরাজিত হয়ে ফ্যাসিস্টরা বিদায় নেওয়ার পরও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা তাদের লোকজনদের দিয়ে আতংক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে, জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেকের বাড়িঘর। বর্তমান সরকার তাৎক্ষণিকভাবে সেসব পরিকল্পিত ঘটনার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করেছে।

দেশবাসী জানতে পেরেছে এসবের পিছনে কোন শক্তি কল কাঠি নাড়ছে। তিনি বলেন, আমরা মনে করি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব।

গত শনিবার (১২ অক্টোবর) রাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে বিমান যোগে ঢাকায় ফেরার পথে সৈয়দপুরে রানু এগ্রো ইন্ডাস্ট্রি ও শ্যামলী সিটি গ্রুপের নিজস্ব ব্যপস্থাপনায় শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, এর আগে ফ্যাসিস্ট আওয়ামী সরকার হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে অনেক ফায়দা হাসিল করেছে।

তাদের প্রতি সহানুভূতি ছিল শুধুমাত্র লোক দেখানো। বরং ফ্যাসিস্ট সরকারের সময় তারা বেশি অবহেলিত ছিল। যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা নাহিদ বলেন ফ্যাসিস্ট সরকার দেশকে তলাবিহীন রাষ্ট্রে পরিণত করে গেছে। তাই আমাদেরকে নতুন করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে হবে। তিনি বলেন আমরা গত ৫৩ বছর
ধরে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিচারহীনতার সংস্কৃতি দেখেছি। আমরা সেই সংস্কৃতির পরিবর্তন করতে চাই। ফ্যাসিস্ট আওয়ামীলীগ এখনও নানাভাবে ষড়যন্ত্র এবং গুজব ছড়িয়ে যাচ্ছে। এজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। সৈয়দপুরে সম্প্রীতির সৌহার্দপূর্ণ পরিবেশ দেখে অভিভূত হন। তিনি সকল শঙ্কা দুর করে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করায়
হিন্দু সম্প্রদায়ের মানুষজনসহ দেশবাসীকে অভিনন্দন জানান।

এসময় নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, শহর জামায়াতে ইসলামীর আমীর শরফুদ্দিন খান, কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল মুয়িদ আলাল ও শাহবাজ উদ্দিন সবুজসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সৈয়দপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কামারপুকুরে রানু এগ্রো ইন্ডাস্ট্রির নিজস্ব ব্যবস্থাপনায় পূজাম-পে পৌছুলে পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রানু এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এবং রঙীন ঢেউটিন উৎপাদনের প্রতিষ্ঠান শ্যামলী সিটি গ্রুপের চেয়ারম্যান সুশীল কুমার দাস এবং ম্যানেজিং ডাইরেক্টর সুশান্ত কুমার দাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেন। এসময় তারা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কর্মকা- সংক্ষেপে তুলে ধরেন। এসময় রানু এগ্রো ইন্ডাস্ট্রি এবং শ্যামলী সিটি গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা নাহিদ ইসলাম পূজাম-প ঘুরে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর