1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে তিন ঘন্টা ফ্লাইট উঠানামা বন্ধ

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত
saidpur-biman-10650

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


ঘন কুয়াশার কারণে গতকাল রবিবার (১৩অক্টোবর) সকালে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে প্রায় তিন ঘন্টা ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। ফলে সকালে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে আসা দুইটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আবারও ঢাকা ফিরে যায়। এতে সৈয়দপুর বিমানবন্দরে ওই দুইটি ফ্লাইটের শতাধিক যাত্রী আটকে পড়েছিল।

জানা গেছে, গত শনিবার (১২ অক্টোবর) দিবাগত ভোর রাত থেকে ঘন কুয়াশা ঝরতে থাকে। ফলে রবিবার সকালে ঘন কুয়াশায় আচ্ছ্বাদিত হয়ে পড়ে সৈয়দপুর বিমানবন্দরের পুরো রানওয়ে। এ কারণে প্রয়োজনীয় দৃষ্টিসীমা কম থাকায় ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান ও এয়ারঅ্যাস্ট্রার দুইটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে আসলেও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণে করতে না পেরে আবারও ঢাকা ফিরে যায়। তবে বেলা পৌণে এগারটার দিকে কুয়াশা কেটে গেলে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হাকীম জানান, গতকাল রবিবার সকাল ছয়টায় বিমানবন্দর
এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তীতে দৃষ্টিসীমা আরও কমতে থাকে। তবে সকাল নয়টায় দৃষ্টিসীমা বেড়ে ৭০০ মিটারে উন্নীত হয়। আর ওই দিন সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বেলা পৌণে ১১ টায় কুয়াশা কেটে প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে
আসায় ফ্লাইট চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে ফ্লাইট সিডিউলে কিছুটা বিপর্যয় হলেও কোন ফ্লাইট বাতিল করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর