1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

সৈয়দপুরে নুরুল হিকমাহ মডেল মাদরাসার সূধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার পঠিত
saidpur-10744

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলোকিত মানুষ গড়ার অঙ্গিকার নিয়ে নীলফামারীর সৈয়দপুরে ‘নুরুল হিকমাহ মডেল মাদরাসা’ নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ উপলক্ষে মাদরাসাটির পরিচালনা পদ্ধতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করতে সূধি সমাবেশ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে শহরের পার্বতীপুর সড়কস্থ সুলতান নগরের ড্রিমপ্লাস হোটেল এন্ড রিসোর্টের হলরুমে ওই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল মুজাহিদুল ইসলাম। আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে
মূল আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও লেখক এবং প্যারেন্টিং বিশেষজ্ঞ আহসান হাবীব ইমরোজ।

তিনি ‘প্যারেন্টিং অফ মুহাম্মদ (সা.) অর্থাৎ রাসূল (সা.) এর অভিভাবকত্ব বিষয়ে বিশদ আলোচনা করেন। আর মডেল মাদরাসার জেনারেল শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রকৃত জ্ঞান অর্জন বিষয়ে আলোচনা করেন পিস স্কুল এন্ড কলেজের চীফ ক্যাম্পাস ডেভেলপমেন্ট আলমগীর মুহাম্মদ ইউসুফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরুল হিকমাহ মডেল মাদরাসার পরিচালক আবুল কালাম আজাদ।

সুধি সমাবেশে নুরুল হিকমাহ মডেল মাদরাসার কার্যক্রম সম্পর্কে আলোকপাত করে মাদরাসার প্রিন্সিপাল মুজাহিদুল ইসলাম মাদরাসাটিকে একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি উপস্থিত সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর কামিল মাদরাসার প্রভাষক হাফেজ মুজাহিদুল ইসলাম, নীলফামারীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুরের শিক্ষাবিদ ও সমাজ সেবক হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এর আগে কুরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সবুর, হামদ পেশ করেন সৈয়দপুর সাংস্কৃতিক সংসদ (সৈসাস) এর পরিচালক মতিউর রহমান নেজামী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনাখুলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আফজাল বিন নাজির, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, মাঝাপাড়া বালিকা দাখিল মাদরাসার সুপারিটেন্ডেন্ট মাওলানা গোলাম রাব্বানী, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সূধীজন, সাংবাদিক ও শিশু কিশোরবৃন্দ।

উল্লেখ্য জেনারেল ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে ক্যাডেট পদ্ধতিতে ও সম্পূর্ণ সফটওয়্যার ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। নুরুল হিকমাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনায় ফাউন্ডেশন ও মাদরাসার পরিচালনা পর্ষদে এসোসিয়েট মেম্বার হিসেবে স্থানীয় বিদ্যানুরাগী উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে।

সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের পাশে সিঙ্গার শোরুমের গলিতে বহুতল ভবন ভাড়া নিয়ে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে মাদরাসার নিয়মিত কার্যক্রম শুরু হবে। পরদিন ৯ নভেম্বর বিশেষ প্যারেন্টিং সেমিনারের আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর